নির্বাসনের প্রাক-কথন এবং আমার ব্লগীয় জন্মদিন...

নির্বাসনের প্রাক-কথন এবং আমার ব্লগীয় জন্মদিন…

  আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ? মানুষগুলো অন্যরকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ।   বাবাকে আমি ভীষণ পছন্দ করতাম। ছোটবেলায় বাবা বলেছিলেন, আরে ধূর..! কাছে আসবি না তো! তোকে না...
আকাশের ঠিকানায় লিখছি তোকে...

আকাশের ঠিকানায় লিখছি তোকে…

প্রিয়, চিঠির শুরুতে ‘’কেমন আছিস?’’ জাতীয় বাক্য ব্যবহার করাই হয়তো সামাজিক রেওয়াজ। কিন্তু, আমি সেটা জিজ্ঞেস করবো না। কারণ, আমাদের সম্পর্কটাই যে বড়ো বেশি অন্যরকম! যখন তোকে লিখছি, কাকতালীয় হলেও প্রতিবারের মতো আকাশে তখনও ঝুলে আছে ম্লান , বিষণ্ণ, ভয়ানক একা , একটা চাঁদ। কি অবাক কান্ড বলতো! তোকে যখনই...
মার্জিনে অন্তরীন শঙ্খনীল শব্দগুচ্ছ...

মার্জিনে অন্তরীন শঙ্খনীল শব্দগুচ্ছ…

উৎসর্গ: দু’জন অসম্ভব প্রিয় মানুষকে। যারা কখনোই বুঝতে পারবে না, এই রুপালি গিটার তাদের কতো বেশি ভালোবাসে। অঝোর অশ্রুধারা জলের অঞ্জলী ছাড়া, তাদের আর কিছুই দেয়ার সাধ্য আমার নেই। আমার সব ভালোবাসা আর গান তোমাদের জন্যই। তোমরা না হয় নাইবা জানলে..। জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো..। =========================   নির্ভার...
বাংলা কম্পিউটিং..একটি স্বপ্নযাত্রার প্রারম্ভিকা..

বাংলা কম্পিউটিং..একটি স্বপ্নযাত্রার প্রারম্ভিকা..

  উদ্ভাবনের উম্মাদনায় নতুনত্বের খোঁজে নিরন্তর ছুটে চলে সৃষ্টিশীল মানুষ। প্রতি নিয়ত তাদের হাত ধরে উন্নতির পথে চলছে সভ্যতার অগ্রযাত্রা। একবিংশ শতাব্দীর বর্তমান পৃথিবী এখন প্রযুক্তিনির্ভর। ফাইবার অপটিক, থ্রিজি কিংবা এর চেয়ে কোন উন্নততর অন্তর্জাল বিশ্বকে পরিনত করছে গ্লোবাল ভিলেজে। অজপাড়া গাঁয়ের স্বাপ্নিক কিশোরটি পিসির সামনে বসে ঘুরে বেড়াচ্ছে হিল্লি-দিল্লি,...
শোকবার্তা..একজন নোবেল বিজয়ী বাঙালির অন্তর্ধান..

শোকবার্তা..একজন নোবেল বিজয়ী বাঙালির অন্তর্ধান..

I never prayed for heaven coz in heaven all the interesting people are missing. আমি ইংরেজী মোটেও পছন্দ করি না। তবুও, আজকে শুরু করলাম ইংরেজী দিয়েই। আমি আজকে একটি পোস্ট লিখবো। যে পোস্টটি কখনো লিখতে হবে বলে ভাবিনি। আমি একজন নোবেল বিজয়ী বাঙালিকে নিয়ে পোস্ট লিখছি। প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই...
বেহুলার ভাসান কিংবা পরাবাস্তবতার ভাবনামেঘ..

বেহুলার ভাসান কিংবা পরাবাস্তবতার ভাবনামেঘ..

নারীর বুকের নদীতে মৃত্যুর মহোৎসব ! কখনো নারী সন্ধ্যার শঙ্খনাদ , প্রেমিক জনে তার সব … তাই সে প্রেমিক ! আগুন ,তৃষ্ণা ,কলা ,সর্বস্বান্তে ,যজ্ঞের মন্ত্রে বোধিদ্রুমে সে প্রেমিক !! উদ্ধৃতি (প্রেমিক ছায়েদা আলী) ==============   বড়ো সাঁধ জাগে.. হৃদয়ের গহীন অন্তপুরে.. এই সব সবুজ প্রেমিকের মতো করিয়া ..মানবজন্মের স-ব...
জিপিএস এর পরিচয়নামা

জিপিএস এর পরিচয়নামা

  জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে বিশেষ ধরণের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে কোন বস্তুর সূক্ষèতম অবস্থান নির্ণয়ের পদ্ধতি। জিপিএসের গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার শুরু হয়েছিলো মিলিটারি পজিশনিং নেভিগেশন এবং অস্ত্রের লক্ষ্যস্থির করার সহায়ক কৌশল হিসেবে। সর্বপ্রথম ১৯৬৭ সালে স্যাটেলাইট ট্রানজিট উৎক্ষেপণ করা হয়। এতে কোন টাইমিং ডিভাইস ছিলো না।...
কষ্টনীল প্রতিটি মুহুর্ত..........

কষ্টনীল প্রতিটি মুহুর্ত……….

নিঝুম প্রকৃতি। রাতের মধ্যপ্রহর। গভীর ঘুমে মগ্ন আমাদের কর্মব্যস্ত পৃথিবী। চারদিকে সুনসান নীরবতা। দূরের আকাশে ঝুলে আছে বিষন্নতায় কোমল আলো ছড়ানো একাকী একটি চাঁদ। মৃদুমন্দ বয়ে যাওয়া হিমেল হাওয়া শান্তির পরশ বুলিয়ে দিয়ে যাচ্ছে। খুবই অদ্ভূত সুন্দর একটি মুহুর্ত। জনাকীর্ন এই শহরের অসংখ্য নাগরিক ডুবে আছে সুখ-স্বপ্নে। কোন বারান্দায় হয়তো...
আমি কার....আমি কার....কে কাহার কে জানে?

আমি কার….আমি কার….কে কাহার কে জানে?

পৃথিবীটা কখনো মনে হয় উল্টো দিকে ঘুরে। এইতো সেদিন নিজেকে জগতের সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল। আমার বন্ধু আমার জন্য ছোট্ট একটুকরো ভালোবাসা এনে দিয়ে বলেছিল এটা আপনার জন্য। আনন্দে আমার অনুভূতির গভীরতম অঞ্চলটুকুও আলোড়িত হতে গিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। এত আনন্দ আমি কোথায় রাখব ভেবেই পাচ্ছিলাম না। আমার বিশ্বাস...
কোন এক বিষন্ন সন্ধ্যায়.........

কোন এক বিষন্ন সন্ধ্যায়………

সন্ধ্যা নামছে ধীর পায়ে। পাখিরা ফিরছে আপন নীড়ে। গ্রামের পথে গরু নিয়ে বাড়ি ফিরছে রাখাল ছেলেটা। দূর দিগন্তে রক্তিম আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে আমাদের অতিচেনা প্রতিদিনের সূর্য। অসংখ্য ঝিঁ-ঝিঁ ঝিম ধরানো স্বরে একটানা ডেকে যাচ্ছে। বাড়ি ফিরব বলে উঠে দাড়াই। কিন্তু আমার আর বাড়ি ফেরা হয়ে উঠে না। পৃথিবীটা এমন...
এক বিন্দু শিশির কনা এবং ......

এক বিন্দু শিশির কনা এবং ……

নগরীর প্রত্যহিক ব্যস্ততা এখানের চিরায়ত জীবনব্যবস্থায় কোন স্পন্দন জাগায় না। চারদিকে কেবলি অভাব আর দারিদ্র্যের নির্মম ছড়াছড়ি। রাত বাড়ছে ক্রমশঃ। শীতের রাত। আকাশে ঝুলে আছে হাজার বছরের পুরনো ভয়ানক একা একটি ক্ষয়াটে চাঁদ। রাতজাগা কোন একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসছে। কি আশ্চর্য রকম নীরব হয়ে আছে চরাচর। টুপটাপ...
জনারণ্যে খুঁজে ফিরি আপনার স্বজন...পথ-লিপি - ১

জনারণ্যে খুঁজে ফিরি আপনার স্বজন…পথ-লিপি – ১

(ছবির দোকানটি প্রতীকী) “ঐ মামা, একটা বার্গার দ্যান তো…” “কত হইছে ভাই..” “আরেকটু সস দিয়েন তো..” এটি একটি স্পেশাল বার্গারের দোকানের প্রতিমুহুর্তের কলরব..। স্পেশাল বলছি কেনো জানেন? এখানে বার্গার পাওয়া যায় মাত্র ১২ টাকায়! এই বিশেষ বার্গারের সাথে আপনার দেখা দামী এয়ারকন্ডিশনড দোকানের বার্গারের কোন মিল খুঁজে পাবেন না কখনো। হয়তো কেউ কেউ বলবেন এইসব...
স্বপন্ কেনার গল্প, একটি অনর্থক স্ট্যাটাস কিংবা অন্যকিছু...

স্বপন্ কেনার গল্প, একটি অনর্থক স্ট্যাটাস কিংবা অন্যকিছু…

  আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই ? আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ? আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি আমার পরম বন্ধু হবে এমন অধীর কই আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায় জাগরনের ঘুমে আছি...
১৪ ফেব্রুয়ারী ১৯৮৩..ভালোবাসা দিবস কিংবা জয়নাল দিপালীদের বিস্মৃতি...

১৪ ফেব্রুয়ারী ১৯৮৩..ভালোবাসা দিবস কিংবা জয়নাল দিপালীদের বিস্মৃতি…

গুম হয়ে যাওয়া লাশসকল প্রতিশোধ নেবে— বীভত্স কফিনহীন মৃতদেহ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে অলিতে গলিতে অন্ধিতে সন্ধিতে তোমাদের শান্তিশৃঙ্খলা স্থিতিশীলতার গালে থাপ্পড় মেরে অট্টহাসি হেসে উঠবে। গতকাল ছিলো ১৪ ফেব্রুয়ারী। ভ্যালেন্টাইনস ডে। আমরা দিবসটি পালন করেছি সাড়ম্বরে। শত হাজার টাকার লাল গোলাপের পাপড়ি আর অসংখ্য সুন্দর রোমন্টিক কথার ফুলঝুড়িতে কেটে গেছে আমাদের দৈনন্দিন আরেকটি দিন।...

এক বিন্দু শিশির কনা এবং …

উৎসর্গ: সেই প্রিয় মানুষটিকে। যে অনেকদিন প্রাণখুলে হাসতে পারে না। কোন লেখা তাকে উৎসর্গ করি না বলে অনুযোগ করে। লাল শাড়ী পড়ে সেই মানুষটা, প্রস্তুতি নিচ্ছে নববর্ষ উদযাপনের । লাল শাড়ীর রঙিন সুতোর আড়ালে, তার বেদনা নীল ক্ষত, কারো চোখে পড়বে কি? ——————————– রাত বাড়ছে ক্রমশঃ। শীতের রাত। আকাশে ঝুলে আছে হাজার বছরের পুরনো ভয়ানক...

হেলেন অব ট্রয়..গ্রীক পুরাণের একটি দুর্বোধ্য কিংবদন্তির চরিত্র..

Was this the face that launch’d a thousand ships And burnt the topless towers of Ilium? হেলেন। হেলেন অব ট্রয় । দেবতাধিরাজ জিউসের কন্যা হেলেন। গ্রীক ও রোমান পুরাণের সর্বাধিক আলোচিত নারীচরিত্র। ভালোবাসা এবং জিঘাংসা, সৃষ্টি ও ধ্বংস, রাজকীয় বিশ্বাস আর শঠতা যে চরিত্রকে ঘিরে আবর্তিত হয়ে চলেছে সহস্র বছর ধরে। অনন্য সাধারণ অনুপম সৌন্দর্য...

একটি অন্তর্ভেদী অনুসন্ধান..পেশোয়ার এক্সপ্রেস (কৃষণ চন্দর)

বাংলা অনুবাদের প্রচ্ছদ। এই সংস্করণটি অনুবাদ করেছেন: জাফর আলম। প্রকাশ করেছে সম্ভবতঃ প্রথমা প্রকাশন। (আমি সঠিক বলতে পারছি না বলে দুঃখিত।) ============================== ১৯৪৭ সালের ভারত উপমহাদেশের বিভক্তি,আমাদের অঞ্চলগত এবং নৃতাত্ত্বিক ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায়। ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টির নির্মম প্রহসনের দৃশ্যায়ন ছিলো, আগ্রাসী ব্রিটিশের চরম সাম্প্রদায়িক ও প্রতিশোধাত্মক ভেদনীতি অনুসরণের চূড়ান্ত...

ইউআরএল-এর প্রাথমিক পোষ্টমর্টেম।

ইন্টারনেট এক সীমাহীন তথ্য প্রবাহের নাম। বিশাল এই দ্রুত পরিবর্তিত জগতে প্রত্যেক নেট এক্সেসকারীর নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন পড়ে। আজকে আমি বলবো সেই ইন্টারনেট ঠিকানার অতি পরিচিত একটি অংশের আদ্যোপান্ত। ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর মোট চারটি ভাগে বিভক্ত। ১-    -  প্রটোকল ২-     – হোস্টনেম ৩-     – ফোল্ডারনেম ৪-     – ফাইলনেম *** ১==...

তিন খন্ড বস্ত্র কিংবা একটি থ্রি কালার স্যুট!

তিন খন্ডের পোশাক মূল : আলী দেভ, তিউনেশিয়া ভাষান্তর : রাহিমা দেওয়ান = = =================== ১ এই মাস থেকে প্রথমবারের মতো পরিবারের অগ্রিম আয়-ব্যায় বিবরনীতে স্থান পেয়েছে আমিষজাত খাদ্যপণ্য-গোমাংশ। আমার জন্য রাখা হয়েছে ক্ষুদ্র অনুপূরক। যা ছিলো কল্পনাতীত। আমি জানি না, কেনো আমি আমার চিরায়ত আচরণবিধির বিপক্ষে অবস্থান গ্রহণ করলাম। আর কেনোইবা অতর্কিতে তিন খন্ডের...

নাইট টেম্পলার..একটি কিংবদন্তির ইতিবৃত্ত

দ্য ভিঞ্চি কোড পড়েছেন? ভিঞ্চি কোডের স্যার লেই টিবিং , রবার্ট ল্যাংডন, রোজলিন চ্যাপেল, রোজউডের পাঁচ পাপড়ি বিশিষ্ট গোলাপ আঁকা সেই বাক্স, শত বছরের প্রাচীন রহস্যাবৃত প্রয়োরীদের হাতে সুরক্ষিত স্যাংগৃল দলিল, টেম্পল চার্চ, হলি গ্রেইলের কথা মনে আছে নিশ্চয়ই? ভেনাসের সেই পাঁচভূজের পেনটাকল, হায়ারোস গামোস, গোলক, কি-স্টোন, লিউনার্দো দ্য ভিঞ্চির অনন্য সৃষ্টি ভিটরুভিয়ান ম্যানের সেই...

মিষ্টিকাহিনী

আচ্ছা, যদি মিষ্টি খেতে মিষ্টি না হয়ে অন্য কোন স্বাদের হতো, সেক্ষেত্রে মিষ্টির নাম হতো কি? মিষ্টি একাধারে যেমন একটি স্বাদের নাম, ঠিক তেমনি মিষ্টি একটি বিশেষ মিষ্টান্ন জাতীয় খাদ্য প্রকার। চা’য়ে চিনি দিলে বলা হয় মিষ্টি চা। চিনি দিয়ে তৈরী বিস্কিটকে বলা হয় মিষ্টি বিস্কিট। শরবতে লবনের পরিবর্তে চিনি দিলে বলা হয় মিষ্টি শরবত।...

বন্ধুর জন্য ভালোবাসা..শুভ জন্মদিন প্রিয়তা…

কুয়াশার বৃষ্টি দেখছি…। কীর্তনখোলার কালো জলের উপর টুপটাপ ঝরছে শিশির বৃষ্টি। দূরের আকাশে জেগে আছে ভয়ঙ্কর একাকী একফালি চাঁদ। আমার সাথে তার অতিপ্রাকৃত সংলাপ চলতে থাকে..। ছোটবেলায় খুব মেঘ হতে চাইতাম…। আকাশ ছুঁয়ে দেখার বড়ো বেশি ইচ্ছে হতো। হতে চাইতাম সোনালী ডানার চিল..। মানিক বাবুর কুবের মাঝি হওয়ার বড়ো শখ ছিলো। জীবনানন্দের সাথে দেখতে যেতে...

আপনি আসছেন তো?

***এই পোস্টের ভূমিকা হিসেবে নীচের তীর চিহ্ন ছবিটিতে ক্লিক করে, এই পার্টির দাওয়াত পোস্টটি পড়ে নিন। তাহলে খুব সহজেই ব্যাপারটি বুঝতে পারবেন। সবকিছু ঠিক থাকলে, কিছুক্ষণ পর শুরু হচ্ছে একটি ভিন্ন রকমের ব্লগীয় পার্টি। ভিন্নতার কথা বলছি এই জন্য যে, এই পার্টির আয়োজন করা হচ্ছে আমার একমাত্র ভাগনীর জন্মদিন উদযাপন উপলক্ষে। এর আগে, কোন অনুষ্ঠান...